By Namzul Islam
Medically reviewed by NAAFCO Pharma PLC Medical Affairs
Published
Last updated
Share:
By Namzul Islam
Medically reviewed by NAAFCO Pharma PLC Medical Affairs
Published
Last updated

বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণকে অনেকেই নীরব ঘাতক মনে করেন, কারণ এটি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। বেসরকারি সংস্থাগুলোর মতে, প্রতি বছর এই ভাইরাসের কারণে আড়াই লাখের বেশি মানুষ মারা যান।
সবচেয়ে চিন্তার বিষয় হলো, বিশ্বজুড়ে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্তদের মধ্যে অনেকেই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। উপসর্গ না থাকায় অনেকেই সময়মতো চিকিৎসা পান না। অনেক সময় আক্রান্তরা ঝাড়ফুঁক, পানি পড়া বা ডাব খাওয়ার মতো প্রচলিত নয় এমন চিকিৎসা চেষ্টা করেন, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।
বাংলাদেশে হেপাটাইটিসকে সাধারণত জন্ডিস হিসেবে ধরা হয়, কিন্তু আসলে এটি ভাইরাসজনিত একটি মারাত্মক লিভারের রোগ। চিকিৎসাবিজ্ঞানে হেপাটাইটিসের পাঁচটি ধরন আছে, তবে হেপাটাইটিস বি ও সি দীর্ঘমেয়াদি ও প্রাণঘাতী। সঠিক চিকিৎসা ও সচেতনতা না থাকলে, এই ভাইরাসগুলো লিভার সিরোসিস ও ক্যান্সারে রূপ নিতে পারে এবং জীবনহানির ঝুঁকি বাড়ায়।
ভাইরাল হেপাটাইটিস বিশ্বজুড়ে বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। হেপাটাইটিস বি (HBV) ও সি (HCV) ভাইরাস শত শত মিলিয়ন মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সংক্রমণ ঘটায়, যা সিরোসিস, লিভার ক্যান্সার এবং প্রতি বছর ১০ লাখের বেশি অকাল মৃত্যুর কারণ। অথচ এই সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা করা যায়।
HBV ও HCV একসঙ্গে ভাইরাল হেপাটাইটিসজনিত মৃত্যুর প্রায় ৯৫% ঘটায়। বাকি মৃত্যুর জন্য HAV, HDV ও HEV দায়ী।
হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি স্বল্পমেয়াদী রোগ, যা মূলত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। এটি সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
লক্ষণ ও উপসর্গ:
সংক্রমণের মাধ্যম:
প্রতিরোধ ও সচেতনতা:
চিকিৎসা ও যত্ন:
পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও পানি খাওয়া জরুরি। জন্ডিস হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। জটিলতা বা দীর্ঘস্থায়ী সমস্যা হলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া দরকার।
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি । হেপাটাইটিস বি ভাইরাস (HBV) দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে, যা লিভার ক্ষতি ও নানা জটিলতা তৈরি করে। এটি বিশ্বে অন্যতম প্রধান সংক্রামক রোগ, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এতে আক্রান্ত হন। অনেক সময় এই রোগের কোনো লক্ষণ দেখা যায় না, ফলে বিপদ আরও বাড়ে।
লক্ষণ ও উপসর্গ:
সংক্রমণের মাধ্যম:
প্রতিরোধ ও সচেতনতা:
চিকিৎসা ও ব্যবস্থাপনা:
নিয়মিত ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নেয়া জরুরি। যদি ক্রনিক হেপাটাইটিস বি থাকে, তাহলে লিভার ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত পরীক্ষা ও ওষুধের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা দীর্ঘমেয়াদী রোগে পরিণত হতে পারে। বেশিরভাগ সময় কোনো লক্ষণ থাকে না, কিন্তু এটি লিভার সিরোসিস ও ক্যান্সার ঘটাতে পারে। সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়, তবে অন্য মাধ্যমেও কম সংখ্যায় সংক্রমণ হতে পারে।
লক্ষণ ও উপসর্গ:
সংক্রমণের মাধ্যম:
প্রতিরোধ ও সচেতনতা:
চিকিৎসা ও প্রতিকার:
কিছু ওষুধের মাধ্যমে ভাইরাসের সংখ্যাকে কমানো সম্ভব। সময়মতো চিকিৎসক ও নিয়মিত মনিটরিংয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। দীর্ঘমেয়াদী সমস্যা এড়াতে রোগীদের নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
এটি সাধারণত দূষিত পানির মাধ্যমে ছড়ায় এবং স্বল্পমেয়াদী সংক্রমণ। বেশিরভাগ সময় লক্ষণ হালকা থাকে, তবে গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক হতে পারে।
লক্ষণ ও উপসর্গ:
সংক্রমণ ও প্রতিরোধ:
চিকিৎসা ও যত্ন: গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং হাসপাতালে ভর্তি হতে হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি।
হেপাটাইটিস একটি মারাত্মক রোগ, তবে প্রতিরোধ ও সচেতনতা থাকলে এটি প্রতিকার করা যায়। কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। প্রতিরোধের জন্য টিকা, পরিচ্ছন্নতা, নিরাপদ খাবার ও পানি খুবই জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ালে এই রোগ অনেকটাই কমানো সম্ভব।

Pharmacist
Medical review
Last reviewed
Wellness through Innovation